এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন

০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ PM
এশিয়া কাপ ট্রফি

এশিয়া কাপ ট্রফি © সংগৃহীত

চলতি ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে যুব এশিয়া কাপ। ৮ জাতির এই টুর্নামেন্টের সূচি ও গ্রুপিং ইতোমধ্যেই চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এবারের আসরে দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে।

এবারের যুব বৈশ্বিক এই মহারণে 'বি' গ্রুপে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে ভারত ও সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে। তবে একদিন পর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজেরা। 

একদিন বিরতি দিয়ে ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে টাইগার যুবারা। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটিও আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে টুর্নামেন্টের 'এ' গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। যেখানে বহুল আলোচিত ভারত-পাকিস্তান মহারণ আইসিসির একাডেমি মাঠে ১৪ ডিসেম্বর গড়াবে।

প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে উঠবে। যেখানে ১৯ ডিসেম্বর একইদিনে দুটি সেমিফাইনালই গড়াবে। এছাড়া ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। আসরের সবকটি ম্যাচই গালফ মান সময় অনুযায়ী রাত ৯টা থেকে গড়াবে।

যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি:
বাংলাদেশ-আফগানিস্তান ১৩ ডিসেম্বর
বাংলাদেশ-নেপাল ১৫ ডিসেম্বর
বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৭ ডিসেম্বর 

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল
  • ১৭ অক্টোবর ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়োগ দেবে ২৩৪ পদে, আবেদনে বাকি ৩ …
  • ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬