টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে দুই

১৫ মার্চ ২০২৬, ১১:৫০ AM
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ শেখ (২০) মারা যাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে শনিবার গভীর রাতে আব্দুল্লাহ শেখ মারা যান।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলার সিঙ্গিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামের মজিবর শেখের ছেলে। এর আগে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার বন্ধু সাজিদুল মোল্লা (১৯) নিহত হয়। তিনি একই গ্রামের হায়দার মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে সিঙ্গিপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাজিদুল মোল্লা নিহত হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা অপর দুই বন্ধু বাঁধন মোল্লা (২০) ও আব্দুল্লাহ শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আহত বাঁধন মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬