বিগ ব্যাশে নিজের দ্বিতীয় ম্যাচে আলো ছড়ালেন রিশাদ হোসেন

১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ AM
 রিশাদ হোসেন

রিশাদ হোসেন © টিডিসি ফোটো

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখালেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে তার ভালো বোলিং সত্ত্বেও জয় পায়নি হোবার্ট হারিকেন্স। মেলবোর্ন স্টার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেন্স নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫৮ রান। নিচের দিকে ব্যাট করতে নেমে ৯ নম্বরে খেলতে নেমে রিশাদ ৩ বলে একটি বাউন্ডারিসহ ৫ রানে অপরাজিত থাকেন।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মেলবোর্ন স্টার্স ভালো শুরু পায়। তবে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে থমাস রজার্সকে আউট করে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। নিজের পরের ওভারেই ফেরান জো ক্লার্ককে। দুই ওভারে দুই উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেন তিনি।

তবে তৃতীয় ওভারটি রিশাদের জন্য একটু খরুচে হয়ে যায়। ওই ওভার থেকে আসে ১৯ রান। সব মিলিয়ে ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন এই বাংলাদেশি স্পিনার। এরপর আর বোলিং করার সুযোগ পাননি তিনি। হোবার্টের অন্য বোলাররাও কোনো উইকেট নিতে ব্যর্থ হন।

দ্রুত দুই উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ নেন মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। তাদের ব্যাটিংয়েই সহজ জয় নিশ্চিত করে মেলবোর্ন স্টার্স।

এর আগে বিগ ব্যাশে নিজের অভিষেক ম্যাচে রিশাদ ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে দারুণ বোলিং করেছিলেন এবং সে ম্যাচে জয় পেয়েছিল হোবার্ট। দ্বিতীয় ম্যাচেও জোড়া উইকেট পেলেও এবার আর জয়ের হাসি হাসতে পারলেন না তিনি।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬