বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সীমায় পরিবর্তন

১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ PM
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

আগামী বছরের মার্চ–এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। এ সফরটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্টের পাশাপাশি সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা দ্য গ্রিন ম্যানদের। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে সময়সূচির সংঘাতে এ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এদিকে ২০২৬ সালের মার্চে পর্দা উঠতে যাচ্ছে পিএসএলের ১১তম আসরের। আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে পাকিস্তানের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। গুঞ্জন ছিল, পিএসএলের এ সূচির কারণে পিছিয়ে যেতে পারে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর।

অবশ্য, পাকিস্তানের এমন প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ। যে কারণে পিএসএলের আগে-পরে দুই ধাপে আয়োজন করা হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘পিএসএল এর কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে পরে দুই ভাগে সিরিজ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।’

প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রেড কার্ড টু বিএনপি-আইজেশন’ স্লোগানে শিক্ষক নিয়োগে দলীয়করণ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সিএ ফার্মে এক্সিকিউটিভ ফাইন্যান্স পদে জনবল নিয়োগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভোরের নীরবতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা মিলল …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
একাধিক মামলার সাজা একসঙ্গে চলার সুযোগ নেই: হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬