সীমান্তে বিজিবির অভিযান: ২৪৫ বস্তা সার ফেলে পালাল পাচারকারীরা

৩১ অক্টোবর ২০২৫, ০৯:১৮ PM
উদ্ধারকৃত সার

উদ্ধারকৃত সার © সংগৃহীত

ভারতে রাসায়নিক সার পাচারের বড় একটি চেষ্টাকে ব্যর্থ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। ধারাবাহিক অভিযানে ব্যাটালিয়নের সদস্যরা মোট ২৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছেন, যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ৪০ হাজার ৮শত টাকা।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুলাঘাট বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ১৫২ বস্তা ইউরিয়া সার ও ৭৬ বস্তা ডিএপি সার এবং ৪ অক্টোবর ৪ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার জব্দ করে ১৫ বিজিবি।

বিজিবি জানায়, লালমনিরহাট জেলা থেকে সীমান্ত পথে এসব সার ভারতে পাচারের চেষ্টা চলছিল। তবে তাদের তৎপরতায় পাচারকারীরা সার ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত সারসমূহ লালমনিরহাট কাস্টমসের মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, লালমনিরহাট জেলা হতে রাসায়নিক সার সীমান্ত দিয়ে ভারতে পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। জেলার কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পেতে পারেন, সে জন্য বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাচার রোধে জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬