বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

১৯ অক্টোবর ২০২৫, ১০:০৭ PM
জব্দ করা ভারতীয় শাড়ি

জব্দ করা ভারতীয় শাড়ি © টিডিসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ১ কোটি ৪ লাখ টাকার উন্নত মানের শাড়ি, খাদ্যসামগ্রী ও আতশবাজি।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান  বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬