কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ PM
মৃত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খান ও ছাত্রলীগের লোগো

মৃত ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম খান ও ছাত্রলীগের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

পটুয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কারাবন্দী নেতা শফিকুল ইসলাম খান মারা গেছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পটুয়াখালী জেলা কারাগারের চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম খান দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। জুলাই গণঅভ্যূত্থানের পর গত বছরের ১১ আগস্ট তিনি গ্রেপ্তার হন, পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে ‘রাজনৈতিক’ মামলা ছিল বলে জানিয়েছে স্বজনরা।

পটুয়াখালী কারাগারের চিকিৎসক ডা. মো. জিয়াউর রহমান জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল এবং পরবর্তীকালে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল।

কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য বাইরে পাঠানো হত। আজ বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। মরদেহের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬