সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা

নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান বুয়েটের অরাজনৈতিক ক্যাম্পাস নীতির পরিপন্থী

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ AM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ AM
সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা © টিডিসি ফটো

নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রাজনৈতিক স্লোগান দেওয়াকে অরাজনৈতিক ক্যাম্পাস বজায় রাখার পরিপন্থি বলে মনে করেন বুয়েট শিক্ষার্থীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে বুয়েট ক্যাম্পাসে দেওয়া স্লোগানের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব কথা জানান।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘দুজন মেধাবী শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আমরা ছাত্ররাজনীতিমুক্ত বুয়েট ক্যাম্পাস অর্জনে সক্ষম হয়েছি। ছাত্ররাজনীতির ভয়াল রূপ অনেক মেধাবী শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আমরা যেকোনো মূল্যে এই অরাজনৈতিক ক্যাম্পাস ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতি নিয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেন, আজ ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী তার বিভিন্ন মসজিদে জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তারাবির নামাজ পড়তে আসেন। যেহেতু মসজিদ সবার জন্য উন্মুক্ত সেখানে নামাজ পড়ার অধিকার সবাই রাখেন। কিন্তু নামাজ শেষে নাসিরুদ্দিন পাটোয়ারীর সঙ্গে রাজনৈতিক স্লোগান বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাসে বজায় রাখতে আমাদের যে অঙ্গীকার তার পরিপন্থি।

আরও পড়ুন: নাসিরুদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান বুয়েটের অরাজনৈতিক ক্যাম্পাস নীতির পরিপন্থী

তারা আরও বলেন, বুয়েটের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একমাত্র পরিচয় পাওয়া উচিত শিক্ষার্থী হিসেবে। কোনো রাজনৈতিক পরিচয় নয়। ক্যাম্পাস হবে জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ ক্ষেত্র। কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়। আমরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের পবিত্র পরিবেশকে ব্যবহার করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাত্ররাজনৈতিক বার্তা প্রদান শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে ক্ষুণ্ন করে।

শেষে তারা বলেন, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বুয়েটে যেকোনো রাজনৈতিক দলের যেকোনো কর্মকাণ্ডকে শিক্ষার্থীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। ভবিষ্যতেও ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬