সাতক্ষীরায় ১৮ মাস পর মিছিল নিয়ে কার্যালয়ে পতাকা উত্তোলন করল ছাত্রলীগ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ AM
 সাতক্ষীরা ছাত্রলীগ

সাতক্ষীরা ছাত্রলীগ © টিডিসি ফটো

দীর্ঘ ১৮ মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় বাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে তারা জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে এখনো কিছু জানেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড় বাজার সড়ক থেকে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়। মিছিলটি পার্শ্ববর্তী জেলা ছাত্রলীগ কার্যালয়ের দিকে অগ্রসর হয়। সেখানে সংক্ষিপ্ত অবস্থানকালে নেতাকর্মীরা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি ভিডিওতে এক কর্মীকে বলতে শোনা যায়, আমরা শীঘ্রই আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে রাজপথে ফিরব। সংগঠনের প্রতিটি নেতাকর্মী আবারও ফিরে আসবে।

তবে মিছিলটি শেষ হওয়ার কিছুক্ষণ পর সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উড়লেও কার্যালয়টির মূল ফটক তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে কোনো নেতাকর্মীর উপস্থিতি পাওয়া যায়নি।

এদিকে, নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান বলেন, যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখেছি   দীর্ঘদিন আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে হঠাৎ  ঝটিকা মিছিল হয়েছে, এটা জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আমরা সদর থানা পুলিশকে অবগত করেছি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর যারা জনরোষের ভয়ে পালিয়েছিল, তারা এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার এই চেষ্টা হাস্যকর। আমরা রাজপথে আছি এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে সাধারণ ছাত্রদের সাথে নিয়ে প্রস্তুত আছি।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল বলেন, এ বিষয়ে আমরা এখনো কিছু শুনিনি। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬