চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয় দখলে নিল এনসিপি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ AM
আওয়ামী লীগের অফিস

আওয়ামী লীগের অফিস © টিডিসি ফটো

কার্যক্রম  নিষিদ্ধ থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের অফিসে নতুন করে সাইনবোর্ড লাগানোর কয়েক ঘন্টার মধ্যে আবার কার্যালয়টি দখলে নিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে  চট্টগ্রাম নগরের নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ের চতুর্থ তলায় এনসিপির নেতা-কর্মীরা ওই কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা উত্তর জেলা আওয়ামী লীগের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেন।

এ সময় ওই কার্যালয়ে থাকা আওয়ামী লীগের বিভিন্ন ম্যাগাজিনে আগুন দিতে দেখা যায়।

এনসিপি নেতা আরিফ সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের যেকোন মূল্যে প্রতিহত করা হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের লোকজন যে কাজটি করেছে তার প্রতিবাদে ছাত্র জনতা প্রতিক্রিয়া জানাতে এসেছে। গণহত্যাকারী, খুনীদের জায়গা এই বাংলাদেশে হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করছি, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বিএনপি যদি প্রতিক্রিয়া না দেখায়, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবো।’ 

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরোয়ার কাজী সুরুজ এবং উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত আলম সোমবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করেন। তারা সেখানে আওয়ামী লীগের ব্যানারও লাগান।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬