ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার ঘোষণা উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতির

২৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ PM
ছাত্রলীগ নেতা ও তাঁর ফেসবুক পোস্টে

ছাত্রলীগ নেতা ও তাঁর ফেসবুক পোস্টে © সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিম সরদার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে আজিম সরদার নিজ পরিচয় তুলে ধরে জানান, তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে এবং কোনো ধরনের চাপ ছাড়াই বাংলাদেশ ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

একই সঙ্গে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই মুহূর্ত থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা থাকবে না। স্ট্যাটাসের শেষাংশে তিনি সবার কাছে তার জন্য দোয়া কামনা করেন।

আজিম সরদারের এ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও হঠাৎ করে তার এমন সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে তিনি তার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন।

এ বিষয়ে আজিম সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডেইলী ক্যাম্পাস প্রতিনিধিকে বলেন, 'আমি আর কখনো জীবনে রাজনীতি করবো না। কোনো রাজনৈতিক দলেই আর যুক্ত হবো না।'

তার ভাষায়, এটি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার সময় আজিম সরদার বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। সালথা উপজেলায় ছাত্রলীগের কর্মসূচি বাস্তবায়ন এবং দলীয় কার্যক্রমে তাকে নিয়মিত দেখা গেছে। ফলে তার পদত্যাগের বিষয়টি সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬