ববি ছাত্রদল নেতাসহ ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদুল হক (তানজিদ মঞ্জু)। মোটরসাইকেল চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা করেছেন তিনি।

মামলার এজাহাবে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্রুত আমলি বিচার আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, গত বছরের ২৬ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে বরিশাল মেরিন অ্যাকাডেমির সামনে নভোথিয়েটার সংলগ্ন আনন্দবাজার এলাকায় তানজিদ মঞ্জুর একটি মোটরসাইকেল চুরি করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

মামলায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মিঠুকে ১ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে ৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন— ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাবুল মিয়া, রাকিন, মিজানুর রহমান, প্রীতম, আতিক আবদুল্লাহ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন স্বজনসহ ২৩ জন।

জানা গেছে, ২০২৫ সালের ২৪ আগস্ট নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকের চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

আরও পড়ুন: কর্মচারী থেকে সহকারী শিক্ষা অফিসারে পদোন্নতির প্রজ্ঞাপন বাতিল হচ্ছে

এ বিষয়ে ববি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছিল, এ মামলা তারই প্রমাণ। কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই নিষিদ্ধ সংগঠনের একজন নেতার করা এটি হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘আমি এমন একটি মামলার বিষয় শুনেছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর থেকে তথ্য চাওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রদান করা হয়নি।’

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুষ্ঠরোগীদের সহায়তা করতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্র…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবন্ধী সন্তানকে বিমানে ‍তুলতে না পেরে ফিরলেন মা, হয়রানি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9