মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আইআইইউসির সাবেক ছাত্র নিহত

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ PM
আব্দুল মালেক

আব্দুল মালেক © সংগৃহীত

কক্সবাজারে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেরিন ড্রাইভে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের তরুণ পর্যটন উদ্যোক্তা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সাবেক শিক্ষার্থী আব্দুল মালেক নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা সদরের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল মালেক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক হিমছড়িতে কর্মরত ছিলেন। তিনি আইআইইউসির আইন অনুষদের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের সেন্ট মার্টিন ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেন্ট মার্টিন ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক হন।

এ ছাড়া সেন্ট মার্টিনের এই পরিচিত মুখ একজন পর্যটন উদ্যোক্তা। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের অধিকার রক্ষায় তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেন্ট মার্টিনের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরও ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে রামুর জুয়ারিয়া নালায় তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। সেখান থেকে কক্সবাজারে ফেরার পথে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুতে সেন্টমার্টিন ও কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়ি সেন্টমার্টিন দ্বীপে নেওয়া হবে।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬