দলের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানাল জামায়াত

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ PM
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জামায়াতের প্রতিনিধিদের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জামায়াতের প্রতিনিধিদের © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন্ন ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সপরিবারকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে দলটি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানের দাওয়াতপত্র প্রদানই ছিল সাক্ষাতের মূল উদ্দেশ্য। এ সময় তার সঙ্গে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। জামায়াতের আমির ড. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খোঁজ নেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিকভাবে টেলিফোনে আমিরের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

আলোচনায় দেশের রাজনৈতিক পরিবেশ, সহনশীলতা এবং সংসদকেন্দ্রিক গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। সরকার ও বিরোধী দলের সমন্বয় এবং পার্লামেন্টারি গণতন্ত্রে সব বিতর্ক সংসদেই হওয়া উচিত এমন প্রত্যাশার কথা উভয় পক্ষ থেকেই তুলে ধরা হয় বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি আরও বলেন, সরকার গঠনের পর এটি ছিল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায় ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬