পিলখানা ট্রাজেডি নিয়ে যা বললেন জামায়াত আমির

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

২০০৯ সালের আজকের এই দিনটিতে একে একে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই কথা বলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘২০০৯ সালের আজকের এই দিনটি জাতির জন্য এক বেদনাদায়ক করুণ ঘটনাবলীর সাক্ষী। একে একে ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এমনকি পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে।’

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালে ক্ষমতা আরোহণের দুই মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার দায় তৎকালীন বিরোধী দলসমূহের উপর চাপানোর নোংরা কসরতে নেমে পড়ে সরকার। ফলে ঘটনাটি হত্যাকাণ্ডের রহস্য চাপা পড়ে যায়।’ 

তিনি উল্লেখ করেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে একটি কমিশন কিছুটা তথ্য উপাত্ত সংগ্রহ করে, তার আংশিক সত্য মনে হয় বের হয়ে এসেছে। সহকর্মীদের এমন নির্মম হত্যাকাণ্ডে সেদিন যারা প্রতিবাদ করেছিল সেই সমস্ত সামরিক কর্মকর্তাদের চাকরিচ্যুতিসহ নানাভাবে নাজেহাল করা হয়। যা ছিল অনেকটা মরার উপর খাড়ার ঘা।’

স্ট্যাটাসে আমির লেখেন, ‘আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে সেই সমস্ত শহীদানদের স্মরণ করছি এবং তাদের আপনজন প্রিয়জনদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। যদিও এই শোক ভুলে যাওয়ার মত নয়। তারপরেও মহান রবের দরবারে দো'য়া করি- আল্লাহ তা'আলা তাদেরকে সবর করার তাওফিক দান করুন এবং ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করুন। আমিন।’

মোবাইলে স্টারলিংক সেবা, খরচ কত
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটের সংকট ও প্রাতিষ্ঠানিক পরিপক্কতার প্রশ্ন: কুয়েটের অভি…
  • ১১ অক্টোবর ২০২৬
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
  • ১১ অক্টোবর ২০২৬