পটুয়াখালীতে ছাত্রলীগের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ PM
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সজিব মল্লিক

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সজিব মল্লিক © সংগৃহীত

বাউফল উপজেলায় বহুমুখী পরিচয় ব্যবহারকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি সজিব মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি গণমাধ্যমের কাছে নিজের দলীয় পদের বিষয়টি অস্বীকার করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে তাকে পটুয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে বাউফল থানা পুলিশ।

দলীয় সূত্র জানায়, গ্রেপ্তার সজিব মল্লিক (৩০) বিভিন্ন সময়ে গ্রাম্য ডাক্তার ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সাইফুর রহমান সাইফ-কে ম্যানেজ করে তিনি জেলা ছাত্রলীগের পদ বাগিয়ে নেন বলেও দাবি করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালে সদর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীসভায় হামলার মামলার আসামি ছিলেন সজিব মল্লিক। পরে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি ছিদ্দিকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘একটি হামলা মামলার ২০২৪ সালের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন সজিব মল্লিক। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতন করতে ইবি ক্যাপের উঠান বৈঠক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইসলামোফোবিয়া: ভয় থেকে বৈষম্য, বৈষম্য থেকে সহিংসতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চাঁদের গাড়িতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ৬ পর্যটক আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬