ব্রাহ্মণবাড়িয়ায় ৮ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

১০ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM
জব্দ করা ভারতীয় চোরাই পণ্য

জব্দ করা ভারতীয় চোরাই পণ্য © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রায় ৮ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা পণ্য সম্পর্কে আইনি প্রক্রিয়া চলছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় বিজিবি-৬০ ব্যাটালিয়নের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির মূল্য প্রায় ৭ কোটি টাকা এবং চশমার মূল্য ১ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত পণ্য সম্পর্কে আইনগত প্রক্রিয়া চলছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ৬০ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় প্রায় ৮২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। এসবের বেশির ভাগই ভারত থেকে পাচার হয়ে এসেছে। কিছু পণ্য আবার ভারতে পাচারের সময় উদ্ধার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে চোরাচালানের তালিকায় নতুন নতুন পণ্যের নামও যুক্ত হচ্ছে।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক এ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও রাতে আলোর স্বল্পতার কারণে সীমান্তের কিছু এলাকায় পাহারা জোরদার করা কঠিন হয়ে পড়ে। তারপরও বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চোরাচালান রোধে।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9