কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ 

০৮ অক্টোবর ২০২৫, ০৫:২৮ PM
জব্দ করা ভারতীয় চোরাই পণ্য

জব্দ করা ভারতীয় চোরাই পণ্য © টিডিসি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যে আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ টাকা। এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি। 

বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরাকারবারিরা।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানি পণ্য জব্দের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬