সাতক্ষীরায় বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার

০১ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ PM
ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার © টিডিসি

ভারতীয় হাইকমিশনের সিদ্ধান্তে সাতক্ষীরায় কার্যক্রম গুটিয়ে নিল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। প্রায় পাঁচ বছর পর হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এ সেন্টার ঘিরে ভোগান্তিতে পড়েছেন সীমান্তবর্তী জেলার হাজারো ভিসাপ্রত্যাশী, যাদের এখন খুলনা বা যশোরে গিয়ে আবেদন করতে হবে।

গত রোববার (২৮ আগস্ট) ভারতীয় হাইকমিশনের বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত পত্রে ভবন মালিককে ঘর ছাড়ার লিখিত নোটিশ দেওয়ার পর আজ বুধবার (১ অক্টোবর) ইটাগাছাস্থ সংগ্রাম প্লাজা থেকে সেন্টারটি খালি করে দেওয়া হয়।

ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কর্তৃপক্ষ ভবন ছেড়ে দেওয়ার জন্য পত্র দিয়েছিল। তারা জানায়, সাতক্ষীরায় আর ভিসা অফিস থাকবে না। এখন পর্যন্ত ভাড়া নিয়ে অফিস পরিচালনা করছিলেন তারা।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ২০১৯ সালের ১৩ জানুয়ারি থেকে সাতক্ষীরার ইটাগাছা এলাকায় সংগ্রাম প্লাজার ফ্ল্যাট ভাড়া নিয়ে চালু হয় ভিসা সেন্টারটি। প্রান্তিক ও দূরবর্তী অঞ্চলের মানুষের ভিসা প্রাপ্তি সহজ করতে সাতক্ষীরাসহ মোট ছয়টি ভিসা আবেদন কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেয় হাইকমিশন।

তবে স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুই মাস সেন্টারটি চালু থাকলেও পরে অফিস তালাবদ্ধ হয়ে যায়।

এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট ভিসা পেতে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরার ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করেন ভিসাপ্রার্থীরা। কয়েক মাস ধরে ভিসার আবেদন করেও ফল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা এ বিক্ষোভে অংশ নেন। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয়রা বলছেন, সেন্টারটি বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তবর্তী এই জেলার হাজারো মানুষ এখন ভিসার জন্য খুলনা কিংবা যশোরে যেতে বাধ্য হবেন। এতে তাদের ভোগান্তি আরও বাড়বে।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬