আখাউড়ায় ট্রেন থেকে বিপুল ভারতীয় পণ্য জব্দ

০৩ অক্টোবর ২০২৫, ০৯:১৫ PM
আটককৃত ভারতীয় পণ্য

আটককৃত ভারতীয় পণ্য © টিডিসি

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় লাগেজ ভ্যান তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস ও ৩৩৭ কেজি ফুচকা। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প ও আখাউড়া রেলওয়ে থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে চালানটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কোনো মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে পাওয়া যায়নি।

তিনি জানান, জব্দকৃত পণ্যগুলো অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950