ফেনী সীমান্তে ৮৭ বোতল ভারতীয় মদ জব্দ

১১ অক্টোবর ২০২৫, ০৯:৩৭ PM
জব্দ করা ভারতীয় মদ

জব্দ করা ভারতীয় মদ © সংগৃহীত

ফেনী ছাগলনাইয়া সীমান্তে ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকার ভারতীয় মদ জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

বিজিবি জানায়, শনিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির অধীনস্থ যশপুর বিওপির নিয়মিত টহল দল ছাগলনাইয়া দক্ষিণ যশপুর এলাকায় মাদকবিরোধী চোরাচালান অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন প্রকারের ভারতীয় ৮৭ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। 

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬