বিজিবির অভিযানে ১২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

১৯ অক্টোবর ২০২৫, ০২:৫১ PM
বিজিবির অভিযানে জব্দ চোরাচালান পণ্য

বিজিবির অভিযানে জব্দ চোরাচালান পণ্য © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর ও চম্পকনগর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১২ কোটি ৬৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৯ অক্টোবর) ভোররাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সিলেট থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানকে চম্পকনগর এলাকায় থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পিকআপের ভেতর লুকানো অবস্থায় ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও ১০৭ পিস উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়।

আটককৃত পণ্য ও পিকআপ ভ্যানের মোট মূল্য আনুমানিক ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সরাইল ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950