ঝিনাইদহে সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি আটক

১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ PM
বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া © ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী-শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া থানার রেওলাইন গ্রামের হরে কৃষ্ণ আইনের ছেলে রিপন চন্দ্র আইন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের জাকের হোসেনের ছেলে জাহেদ হোসেন, গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোয়ালগ্রামের শরৎ বাড়ৈর ছেলে সঞ্জিৎ বাড়ৈ, এবং ফরিদপুর সদরপুর থানার মধুমণ্ডলডঙ্গী গ্রামের হৃদয় চন্দ্র সরকারের ছেলে সুশীল সরকার।

বিজিবির তথ্যমতে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে একই বিওপির আরেকটি পৃথক অভিযানে তিন নারীসহ আরও ছয়জনকে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9