বেনাপোলে ৯ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

০৮ অক্টোবর ২০২৫, ০৪:৫১ PM
স্বর্ণের বারসহ আটক পাচারকারী

স্বর্ণের বারসহ আটক পাচারকারী © টিডিসি

যশোরের বেনাপোল সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামের এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। বুধবার (৮ অক্টোম্বর) দুপুর ১টার দিকে সীমান্তের পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান পুটখালি ইউনিয়নের বালুন্ডা উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বিওপির একটি টহল দল পুটখালী  উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান আটক করেন।যার ওজন ১.০৪৯ কেজি, সিজার মূল্য ১,৮০,৫২,২৪১/- টাকা।

জব্দ করা স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিস, যশোর জমা এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬