যশোরে ১১ স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

১৩ জুলাই ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০২:৪৬ PM
জব্দ করা স্বর্ণের বার

জব্দ করা স্বর্ণের বার © টিডিসি

যশোরের বাঘারপাড়ায় ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৩১৫ গ্রাম। স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা।

আজ রবিবার (১৩ জুলাই) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন (৩৫), গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার পূর্ববাগবাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬) ও বগুড়ার শেরপুর উপজেলার রানিরহাট গ্রামের সুচিত্র লাল মন্ডলের ছেলে শ্রী রামপ্রসাদ মন্ডল (২৮)।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড থেকে ওই তিন স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৩১৫ গ্রাম।

যশোর ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই চোরাকারবারি ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং একজন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। তারা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং দুজন যশোর হয়ে চৌগাছায় গমন করছিলেন।

সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও বলেন, স্বর্ণসহ আটক ব্যক্তি আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9