হবিগঞ্জে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১০ অক্টোবর ২০২৫, ০৯:৩০ PM
গাঁজাসহ আটক মাদক কারবারি

গাঁজাসহ আটক মাদক কারবারি © টিডিসি

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রগুরামপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আব্দুল হেকিম (৫৪)। তিনি রগুরামপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল বারেক ও এসআই বুলবুল আহমেদের সমন্বয়ে গঠিত একটি টিম ভোররাতে অভিযান চালায়। এ সময় আব্দুল হেকিমের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
‎
‎বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে বাহুবল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছ…
  • ২২ নভেম্বর ২০২৬
পরিত্যক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালু হলো শহীদ আবু সা…
  • ২২ নভেম্বর ২০২৬
মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই …
  • ২২ নভেম্বর ২০২৬
থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 
  • ২২ নভেম্বর ২০২৬
রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬