মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ PM
গ্রেপ্তার দুই মাদক কারবারি

গ্রেপ্তার দুই মাদক কারবারি © সংগৃহীত

মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আরও কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঝিকরহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মৃত্যু মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২) ও একই এলাকার মৃত্যু ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্রাইম এন্ড অপসের মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও  ডিবির টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটির নান্নু দর্জির বাড়িতে মাদক কারবারি দুর্গাপূজা উপলক্ষে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা  করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার এনামুল দর্জির একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে চলছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। এ ছাড়া অন্য আসামিদের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬