হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২৭ আগস্ট ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ১২:১৫ AM
আটককৃত মাদক কারবারী

আটককৃত মাদক কারবারী © টিডিসি ফটো

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার চাকলাপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করে। ‎গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মকবুল হোসেন (৩০)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের বাসিন্দা এবং মৃত সোনাফর আলীর ছেলে।
‎
‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মকবুলকে হাতেনাতে আটক করা হয়। তার হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মকবুল জানায়, তিনি দীর্ঘদিন ধরে চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত গাঁজা স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। পরে মকবুল হোসেনকে উদ্ধারকৃত গাঁজাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬