বদলে যাওয়া স্মার্টফোনের ডায়ালপ্যাড আগের মত করবেন যেভাবে

২৩ আগস্ট ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
গুগল ডায়ালার

গুগল ডায়ালার © টিডিসি ফটো

গুগল ফোন অ্যাপে এসেছে বড় ধরনের আপডেট। নতুন ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে অ্যাপটির পুরো ইন্টারফেস। শুধু রঙ বা বিন্যাস নয়, ব্যবহারযোগ্যতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও এসেছে নতুন ফিচার। দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চালানোর পর বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে ভার্সন ১৮৬ –এর মাধ্যমে এই নকশা উন্মুক্ত করেছে গুগল।

নতুন সংস্করণে হোম স্ক্রিনে একসঙ্গে দেখা যাবে প্রিয় কন্টাক্ট (ফেভারিটস) এবং সাম্প্রতিক কল (কল হিস্ট্রি)। আগে যেখানে আলাদা ট্যাবে দেখা যেত, এবার উপরে থাকবে স্টার দেওয়া কন্টাক্ট আর নিচে প্রতিটি কল কার্ড আকারে দেখা যাবে। ডায়ালিং স্ক্রিনেও এসেছে পরিবর্তন। ভাসমান কল বাটনের পরিবর্তে থাকছে ইনবিল্ট কীপ্যাড। নম্বর লেখার প্যানেল করা হয়েছে গোলাকৃতি ও সহজবোধ্য।

কল আসার সময় ব্যবহারকারীরা এবার বেছে নিতে পারবেন দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। আঙুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপেই রিসিভ বা রিজেক্ট করা যাবে। ইনকামিং কল সেটিংস থেকে চাইলে এই ফিচার চালু বা বন্ধ রাখা সম্ভব।

এ ছাড়া কল চলাকালে স্ক্রিনে থাকা বাটনগুলো ডিম্বাকৃতি (পিল-শেপ) এবং কল কাটার বাটনটি আগের চেয়ে বড় ও স্পষ্ট করা হয়েছে। তবে ডুয়াল সিম ফোন ব্যবহারকারীরা কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝার ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়ছেন বলে অভিযোগ করেছেন।

ডায়ালপ্যাডে আগের মত করবেন যেভাবে

স্মার্টফোনের ডায়ালপ্যাড আগের মত করা যাবে দুটি নিয়মে। ডায়াল অ্যাপের ক্যাশ ডাটা ক্লিয়ার করে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। তবে এক্ষেত্রে ফোনের ডিফল্ট ভার্সনে চলে যাবে। অন্য নিয়মটি হলো, গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট আনইন্সটল করা। প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপে যাবেন। এরপর সার্চ বারে ‘phone by google’ অথবা ‘google dialer’ লিখে সার্চ দিবেন। এভাবে ডায়াল প্যাড অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপে ক্লিক করে ‘আপডেট আনইনস্টল’ করে দেবেন। এরপর দেখবেন আপনার ফোনের ডায়ালারটি আগের মত হয়ে গেছে।

তবে ‘আপডেট আনইনস্টল’ করার পরও কিছু ফোনে সঙ্গে সঙ্গে ডায়ালার পরিবর্তন নাও হতে পারে। এ ক্ষেত্রে ফোনটি একবার রিস্টার্ট (বন্ধ করে খোলা) করে নিন।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9