কম দামে আইফোন আনল অ্যাপল, পাওয়া যাবে ১১ মার্চ থেকে

০৫ মার্চ ২০২৬, ০৩:৫২ PM
আইফোন-১৭ই

আইফোন-১৭ই © সংগৃহীত

তুলনামূলক কম দামে ‘আইফোন-১৭ই’ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আইফোন-১৭ সিরিজের নতুন এই সংযোজনটি আগামী ১১ মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে এবং গত ৪ মার্চ থেকে এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

জানা যায়, ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের এই ফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। কালো, সাদা এবং সফট পিঙ্ক—এই তিনটি আকর্ষণীয় ম্যাট ফিনিশ রঙে ডিভাইসটি গ্রাহকদের হাতে পৌঁছাবে। অ্যাপল কর্তৃপক্ষ এই ফোনটি বাজারে আনার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, ‘তুলনামূলক কম দামে উন্নত প্রযুক্তির সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই ফোনটি আনা হয়েছে।’

প্রযুক্তি সাময়িকী টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইফোন-১৭ই মডেলে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের ‘এ১৯’ চিপ ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত উন্নত ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এতে রয়েছে শক্তিশালী ৬-কোর সিপিইউ, যা আইফোন ১১-এর তুলনায় প্রায় দুই গুণ দ্রুত গতিতে কাজ করতে সক্ষম। এছাড়া ফোনটিতে রয়েছে ৪-কোর জিপিইউ, যেখানে নিউরাল অ্যাক্সিলারেটর, কনসোল-লেভেলের গেমিং এবং হার্ডওয়্যার-অ্যাক্সেলারেটেড রে ট্রেসিংয়ের মতো আধুনিক সব সুবিধা যুক্ত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলো আরও সহজ করতে এতে ১৬-কোর নিউরাল ইঞ্জিন দেওয়া হয়েছে, যা বিশেষভাবে জেনারেটিভ এআই মডেলের জন্য অপ্টিমাইজড করা।

ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ এইচডিআর উজ্জ্বলতা ১ হাজার ২০০ নিটস পর্যন্ত হতে পারে। পর্দার বাড়তি সুরক্ষার জন্য এতে যুক্ত করা হয়েছে সিরামিক শিল্ড ২ প্রযুক্তি।

এই ডিভাইসের অন্যতম বিশেষত্ব হলো এর স্যাটেলাইট সুবিধা, যার মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক বা ওয়াই-ফাই সংযোগ না থাকলেও ব্যবহারকারীরা জরুরি এসওএস, রোডসাইড অ্যাসিস্ট্যান্স, মেসেজ আদান-প্রদান এবং ‘ফাইন্ড মাই’ ফিচারের মতো সেবাগুলো অনায়াসেই ব্যবহার করতে পারবেন। মূলত উন্নত প্রসেসর ও স্যাটেলাইট সংযোগের মতো প্রিমিয়াম ফিচারগুলো কম বাজেটের মধ্যে গ্রাহকদের হাতে পৌঁছে দিতেই অ্যাপল এই বিশেষ মডেলটি বাজারে এনেছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬