‎হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

২৯ আগস্ট ২০২৫, ০৮:৫০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১০ PM
আটক দুই মাদক ব্যবসায়ী

আটক দুই মাদক ব্যবসায়ী © সংগৃহীত

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার নাজিরপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি ব্রিজের কাছে এ অভিযান পরিচালিত হয়।
‎
‎সেনাবাহিনীর সাহেববাজার বিদ্যুৎকেন্দ্রস্থ আর্মি ক্যাম্প থেকে নিয়মিত টহলের অংশ হিসেবে ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল, ২২ কেজি গাঁজা, একটি নাম্বারবিহীন ১০০ সিসি রানার মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
‎
‎আটককৃতরা হলেন মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান (২৫) ও মো. মধু মিয়ার  সুজন মিয়া (২০)।
‎
‎অভিযান শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন তারা। পরে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) পনুয়েলের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎মাধবপুর থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬