গাঁজাসহ গ্রেপ্তার সেই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে ‘বহিষ্কার’

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ AM
গ্রেপ্তার ছাত্রদল নেতা

গ্রেপ্তার ছাত্রদল নেতা © সংগৃহীত

গাঁজাসহ ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক জাহিদ হোসেন সাগরের গ্রেপ্তারের ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলার অধীনফেনী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল আবেদীন সাগর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকায় তার সাংগঠনিক পদ সাংগঠনিক সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হল। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

এর আগে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা নিয়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক জাহিদ হোসেন সাগরসহ (২৬) চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছ…
  • ২২ নভেম্বর ২০২৬
পরিত্যক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালু হলো শহীদ আবু সা…
  • ২২ নভেম্বর ২০২৬
মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই …
  • ২২ নভেম্বর ২০২৬
থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 
  • ২২ নভেম্বর ২০২৬
রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬