২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ PM
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী

গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ‘মায়ের দোয়া’ এলপিজি গ্যাস পাম্পের সামনে থেকে একটি পাঁচ টনের ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার আলমাছ মিয়া ও ময়মনসিংহ জেলার শাকিল মিয়া। প্রাথমিকভাবে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ।

ওসি শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ট্রাক ও গাঁজা জব্দ করে থানায় আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬