গাঁজা-মদ সেবন করতে পারবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটোগাঁজা-মদ সেবন করতে পারবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের গাঁজা ও মদসহ যেকোনো ধরনের মাদক সেবন এবং ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রশাসনের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত ‌‘কোনো ছাত্র/ছাত্রী অধ্যাদেশ ২০১৮ এর ৫(দ) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস/বিভাগ/ইনষ্টিটিউট/আবাসিক হলে দেশী/বিদেশী মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা বা অন্য যে কোনো ধরনের মাদকদ্রব্য পান/সেবন/ব্যবসা করতে পারবে না।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মাদকদ্রব্যের সেবন বা ব্যবসা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা বিবেচনায় এর জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, কিংবা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ড।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক প্রতিরোধে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬