ঢাবির হলে গাঁজা সেবনের সময় দুই শিক্ষার্থীসহ ৪ জন আটক

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ PM
শহীদুল্লাহ হল

শহীদুল্লাহ হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ্ হল থেকে মাদক সেবনকালে চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বাকি দুজন বহিরাগত বলে জানা গেছে।

হলটির আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তারা ওই কক্ষে যান এবং সেখানে আটকদের জিজ্ঞাসাবাদ করেন। জেরার সময় আটককৃতরা মাদকদ্রব্য গ্রহণের কথা স্বীকার করে।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই ৪৮ বিশ্ববিদ্যালয়ে

তিনি আরো জানান, কক্ষে মোট চারজন উপস্থিত ছিল, যার মধ্যে দুজন শিক্ষার্থী এবং দুইজন বহিরাগত। পরে বহিরাগতদের প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে কার্জন হল এলাকার দায়িত্বরত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, আটকদের প্রক্টর অফিসে নিয়ে আসা হয় এবং তারা অপরাধ স্বীকার করার পর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। মুচলেকায় তারা ভবিষ্যতে এমন কার্যকলাপে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দেন।

ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করা হচ্ছ…
  • ২২ নভেম্বর ২০২৬
পরিত্যক্ত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালু হলো শহীদ আবু সা…
  • ২২ নভেম্বর ২০২৬
মেধা কম হলেও সমস্যা নেই, কিন্তু ফোকাস থাকতে হবে শতভাগ—তবেই …
  • ২২ নভেম্বর ২০২৬
থানায় অগ্নিকান্ড, পুড়ে গেছে গুরুত্বপূর্ন নথি 
  • ২২ নভেম্বর ২০২৬
রাজধানীর ৪৯ বিদ্যালয়কে তিন গ্রুপে ভাগ করল মাউশি, কোন গ্রুপে…
  • ২২ নভেম্বর ২০২৬
পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান
  • ২২ নভেম্বর ২০২৬