প্রাইভেট কার নিয়ে রিকশায় ছিনতাই— থেতলে গেল ঢাবি ছাত্রীর পা, মাথায় আঘাত

ঘটনাস্থল রাজধানীর মতিঝিল

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ PM
ছিনতাইয়ের শিকার ঢাবি ছাত্রী  হুসনে আরা ন‌ওশীন আঁচল

ছিনতাইয়ের শিকার ঢাবি ছাত্রী হুসনে আরা ন‌ওশীন আঁচল © টিডিসি সম্পাদিত

শারদীয় দুর্গা পূজার ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। ছিনতাইকারীর আঘাতে তার পা থেতলে গেছে, মাথায়ও আঘাত পেয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে রাজধানীর মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম হুসনে আরা ন‌ওশীন আঁচল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী। 

ভুক্তভোগীর সহপাঠী নুসরাত ইসলাম জানান, আজ ভোর ৫টা ২০ মিনিটের দিকে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। তার পরিবারের সাথে সে রিক্সায় করে রেলস্টেশনে যাচ্ছিল। ওই সময় একটা প্রাইভেট কার এসে তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। সে ব্যাগটি শক্ত করে ধরে থাকায় রিক্সা থেকে পড়ে যায় এবং মাথা সহ শরীরের বেশ কয়েক জায়গায় আঘাত পায়।

তিনি আরও বলেন, ব্যাগে তার ফোন, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র ও কিছু টাকা ছিল। এখন সে ঢাকায় আছে। আগামীকাল এ বিষয়ে  আইনগত ব্যবস্থা নেবে।   

‘আগেই ভালো ছিলাম’ পক্ষের মানুষদের জন্য কিছু কথা
  • ০২ নভেম্বর ২০২৬
কেন শুধু দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা, জ…
  • ০২ নভেম্বর ২০২৬
৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬