পটুয়াখালীতে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা, জালনোট ও বৈদেশিক মুদ্রা জব্দ

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ PM
জব্দ করা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, জালনোট ও বৈদেশিক মুদ্রা

জব্দ করা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, জালনোট ও বৈদেশিক মুদ্রা © টিডিসি

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, জালনোট ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এসব তথ্য জানান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও সদর থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। এতে ৭ হাজার ১৫ পিস ইয়াবা, ৩৯৬ গ্রাম গাঁজা, নগদ ৭৪ হাজার ৪২০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ৯৫ হাজার ৩০০ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ৯টি মোবাইল ফোন, ১টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ কর আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬