১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪০ AM
সীমান্তে বিজিবি ও বিএসএফ

সীমান্তে বিজিবি ও বিএসএফ © সংগৃহীত

অবৈধ পথে ভারতে গিয়ে সেখানকার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ১৯ বাংলাদেশিকে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর কাছে বুঝিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বুঝে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির কুমিল্লার (১০ ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু রয়েছে।

বিজিবি জানায়, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাড়ি দিয়ে সেদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন ১৯ বাংলাদেশি। সেখানে বিভিন্ন মেয়াদে জেলও খেটেছেন তারা। গত ২৫ অক্টোবর এসব বাংলাদেশিকে ফেরত নেওয়ার বিষয়ে জানায় বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির কুমিল্লার (১০ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, বিএসএফের কাছ থেকে ১৯ বাংলাদেশিকে বুঝে আনা হয়েছে। আমরা তাদের নাম-পরিচয় নিশ্চিত হয়ে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করব।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9