বিজিবিতে আরো ২২৫৮ পদ সৃষ্টির অনুমোদন

২৬ অক্টোবর ২০২৫, ০৪:১৬ PM
বিজিবির লোগো

বিজিবির লোগো © সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য আরো ২ হাজার ২৫৮টি পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পদগুলো বিজিবির তিনটি ব্যাটালিয়ন ও একটি হাসপাতালের জন্য সৃষ্ট হবে। উল্লিখিত ব্যাটালিয়নগুলোর অবস্থান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী, বান্দরবান জেলার থানচি এবং মেহেরপুর জেলায় আর বিজিবির হাসপাতালটি অবস্থিত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়।

আদেশ অনুযায়ী, প্রতিটি ব্যাটালিয়নের জন্য ৭৪২টি করে পদ এবং হাসপাতালের জন্য ৩২টি পদ সৃষ্ট হবে। নতুন পদ সৃষ্টির ফলে বিজিবির মোট জনবল দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬