ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০২:৩৬ PM
বিজিবির প্রেস ব্রিফিং

বিজিবির প্রেস ব্রিফিং © টিডিসি ফটো

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ৪ বিজিবি হেড কোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গতকাল (শুক্রবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি সদস্যরা চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিজিবি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জাতীয় সম্পদ সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১২০ দশমিক ০৯ কিলোমিটার এলাকা বিস্তৃত। এ এলাকায় বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনে ১৭টি বিওপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9