চবির ‘এ’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ, দেখা যাবে দুইভাবে

০১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করা হবে। ইতিমধ্যে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করেও নিজের আসন দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী অঞ্চলের আলাদা কেন্দ্রের তথ্য জানা যাবে। সিট প্ল্যান দেখতে প্রবেশপত্রের কিউআর কোডও স্ক্যান করতে বলা হয়েছে। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

এ বছর চবিতে আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। পাশাপাশি ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের জন্য ‘পোষ্য কোটা’। 

ইউনিটভিত্তিক আসন সংখ্যা
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট আসন ১ হাজার ৯৩টি। এর মধ্যে রসায়ন ও পদার্থ বিভাগে ১০০টি করে ২০০টি, গণিত বিভাগে ৯৫টি, পরিসংখ্যান বিভাগে ৮০ টি, ফলিত রসায়ন ও কেমিকৌশল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগে ৩৫টি করে ৭০টি, ফরেস্ট্রি বিভাগে ৪০টি, প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিভাগে ৬০টি করে ১২০টি, কম্পিউটার সাইন্স বিভাগে ৬৫টি, ইলেক্ট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৫টি, ফরেস্ট্রি, ভূগোল ও পরিবেশবিদ্যা, প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান ফার্মেসি ও মেরিন সায়েন্স বিভাগে ৪০টি করে মোট ২৮০টি, ওশোনোগ্রাফি ও ফিশারিজ বিভাগে ৩০ টি করে মোট ৬০টি আসন রয়েছে।

আরও পড়ুন: ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি ফোটেনি: সর্ব মিত্র

ভর্তি পরীক্ষা
আগামীকাল ২ জানুয়ারি (শুক্রবার) তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ইউনিটটির ভর্তি পরীক্ষা। সেগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী তিনটি বিশ্ববিদ্যালয়ের যেকোনো স্থানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষা পদ্ধতি
গতবারের ন্যায় এবারো বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০। 

মানবণ্টন
‘এ’ ইউনিটে ভর্তি হতে ইংরেজিতে ২৫ নম্বরের ও পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত এবং রসায়ন এই চারটির মধ্যে যেকোনো তিনটি বিষয়ের উত্তর করতে হবে। প্রতিটি বিভাগের নম্বর ২৫ করে ৭৫ নম্বর। এর মধ্যে রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২৫টি করে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, শুধু গণিতের ক্ষেত্রে বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ২০ টি, প্রতিটির মান ১.২৫ করে মোট ২৫। অর্থাৎ সেকেন্ড টাইম থাকছে। এক্ষেত্রে সেকেন্ড টাইমারদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9