ইরানের রেভল্যুশনারি গার্ডের নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি

০৬ মার্চ ২০২৬, ১০:৪১ AM
ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি

ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি © সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি। ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

আহমাদ ওয়াহিদিকে নিয়োগ দেওয়া হলো গত ১ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ পাকপৌরের মৃত্যু ঘটে পাঁচ দিন পর।

জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি আইআরজিসির গঠনের শুরু থেকেই এই বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির এলিট ব্রিগেড কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদের সময়ে (২০০৫-২০১৩) পর্যন্ত ছিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন ওয়াহিদি।

প্রসঙ্গত, সীমান্ত রক্ষার পাশাপাশি আইআরজিসির প্রধান দায়িত্ব ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার এবং ইসলামি বিপ্লবের অর্জনকে রক্ষা করা। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নির্দেশে এ বাহিনী গঠিত হয়েছিল।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬