রাজধানীতে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জনের শ্বাসনালী পুড়েছে

০৬ মার্চ ২০২৬, ১০:৩৩ AM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ১০:৩৪ AM
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

রাজধানীর কামারপাড়ায় একটি আবাসিক ভবনে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দুই পরিবারের ১০ সদস্য দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) ভোরে তুরাগ থানাধীন কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে এবং সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দগ্ধরা হলেন—মোটরসাইকেল চালক রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাই প্রবাসী এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা (১৯) এবং অন্য এক আত্মীয় রুবেল (৩৫)। তাদের সবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। 

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, ১০ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং এর মধ্যে সাত জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কার শরীরের কত শতাংশ পুড়েছে, তা বিস্তারিত পরীক্ষার পর জানানো হবে।

স্বজনরা জানান, কামারপাড়ার ওই ভবনের দ্বিতীয় তলায় রুবেল ও সোনিয়া দম্পতি থাকতেন। তাদের বাসায় গ্রাম থেকে সপরিবারে বেড়াতে এসেছিলেন রুবেলের চাচাতো ভাই এনায়েত। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ধসে পড়ে এবং ভেতরে থাকা সবাই দগ্ধ হন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ জমে থাকা গ্যাসের লিকেজ থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এনায়েত সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরে মাদারীপুরের শিবচর থেকে সপরিবারে উত্তরার এই বাসায় বেড়াতে এসেছিলেন। ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

একই ভবনের চতুর্থ তলার বাসিন্দা এবং দগ্ধদের স্বজন সাজেদ মাতব্বর জানান, হঠাৎ বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। ঘর থেকে বেরিয়ে তিনি দেখেন দ্বিতীয় তলার বাসার আসবাবপত্র লন্ডভন্ড এবং দেয়াল ধসে পড়েছে। বাসার ভেতরে থাকা ১০ জনই আগুনের শিখায় ঝলসে গিয়েছিলেন। 

ধারণা করা হচ্ছে, রাতে কোনোভাবে গ্যাসের পাইপ থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল এবং ভোরে আগুন জ্বালাতে গেলেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুবাই থেকে আসা মেহমানদের নিয়ে একটি খুশির পরিবেশে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9