রাজধানীতে এসি মেরামতের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ AM
এসি মেরামতের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

এসি মেরামতের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকার একটি গলিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পাশের পুরো দেয়াল ধসে পড়ে। এতে একই পরিবারের ৩ জন দগ্ধ হন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ভবনের সিঁড়িতে পানির চিহ্ন এবং ভেতরের অবস্থা বিস্ফোরণের ভয়াবহতা জানান দেয়।

বিস্ফোরণের কারণ এসি গ্যাসের সিলিন্ডার। বাসা বাড়িতে এমন দাহ্য সিলিন্ডার। পুরো বাসা ভর্তি ছোট গ্যাস সিলিন্ডার। এলাকাবাসীর অভিযোগ এই ঘরেই ছিল প্রায় ১৫০টির মতো সিলিন্ডার। ঘটনার পর সরিয়ে ফেলা হয় এসব সিলিন্ডার।

ক্ষতিগ্রস্ত পাশের একটি বাড়ির এক বাসিন্দা, যিনি আর্থিকভাবে অসচ্ছল, বাড়ি মেরামতে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তিনজনের অবস্থাই গুরুতর।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি মেরামতের গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তবে কীভাবে আবাসিক ভবনে এ ধরনের সিলিন্ডার মজুত রাখা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9