বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ PM
বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুটি গ্যাস ডিপোকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসদরের নূরপুর এলাকায় ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নূরপুর এলাকার বিভিন্ন গ্যাস ডিপোতে বোতলজাত এলপিজি গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজের ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম জানান, বোতলজাত গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ডিপোগুলোকে সকল গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬