কুবির ভর্তির আবেদন শেষ আজ, এখন পর্যন্ত কত আবেদন পড়ল?

৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ PM
কুবির লোগো

কুবির লোগো © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, বুধবার সন্ধ্যা ৫টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন ইউনিটে এখন পর্যন্ত মোট ৯৪ হাজার শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। আবেদন প্রক্রিয়া আজ  রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। বুধবার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই তিন ইউনিটে কোটা ব্যতীত মোট আসন রয়েছে ৮৯০টি, পাশাপাশি বিভিন্ন কোটায় অতিরিক্ত ১০৭টি আসন সংরক্ষিত রয়েছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটা ৪৫ জন, TRQ- ১১ জন, NRQ- ৭ জন, শারীরিক প্রতিবন্ধী ৬ জন, পোষ্য ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন), খেলোয়াড় কোটায় ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন)।

আরও পড়ুন: স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

ইউনিটভিত্তিক আবেদনে, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৪ হাজার ৮২৭ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৬ হাজার ৭০০ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।

ভর্তি পরীক্ষা এক ঘন্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে গ্রহন করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর প্রত্যেক ইউনিটে সর্বনিম্ন ৩৩ নির্ধারন।

আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টনসহ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কোনো আবেদনকারী কোনো বিষয়ে সংশোধন করতে চাইলে আগামী ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে অফিস খোলার সময় স্ব স্ব ইউনিট অফিসে যোগাযোগ করে সংশোধন করতে পারবে।

শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদন প্রায় ১০ লাখ, ফল ১৬ সেপ্টেম্বর
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9