জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ল

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন প্রাথমিক আবেদন এখন ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত করা যাবে।

ভর্তি সংক্রান্ত সব প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ফেব্রুয়ারি ২০২৬।

এ ছাড়া কলেজ কর্তৃক অনলাইনে আবেদন নিশ্চিতকরণের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬। কলেজগুলো আবেদনকারীদের ফির বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রতি আবেদনকারীর ক্ষেত্রে ৭০০/- টাকা) ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দেবে। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে Login করে Application Payment Info (Honours) অপশন থেকে Pay Slip ডাউনলোড করে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ভর্তি প্রক্রিয়ার শর্তাবলি ও নির্দেশিকা জানতে ওয়েবসাইটের Honours Admission Guideline লিংকে ক্লিক করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬