এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

০৬ মার্চ ২০২৬, ১০:৪৬ AM
বিএনপি

বিএনপি © ফাইল ফটো

বিএনপি দলীয় সংসদ সদস্যদের, বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপিদের জন্য দুই দিনের নিবিড় প্রশিক্ষণের আয়োজন করেছে। ৬ ও ৭ মার্চ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রশিক্ষণের মাধ্যমে এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ দায়িত্ব ও মন্ত্রিসভার সংসদীয় রেওয়াজ বিষয়ে ধারণা দেওয়া হবে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করার কৌশল ও দায়িত্ববোধ তুলে ধরা হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার (৬ মার্চ) কর্মশালার দুটি সেশন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজের পর বিকেল আড়াইটায় শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য।

৭ মার্চ দ্বিতীয় দিনে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের এমপিরা উপস্থিত থাকবেন।

বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, প্রশিক্ষণে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর প্রয়োগ, মন্ত্রণালয় তদারকি, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশলসহ বিভিন্ন বিষয়েও পরামর্শ দেওয়া হবে।

আট বছর পর নতুন কমিটি পেলো বাগেরহাট জেলা ছাত্রদল
  • ১৩ মে ২০২৬
৬ জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ১৩ মে ২০২৬
শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত শিশু, জিহবায় গভীর ক্ষত
  • ১৩ মে ২০২৬
হলে যাওয়ার সময় জাবি ছাত্রীকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণের …
  • ১৩ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের ফরম পূরণ শুরু আজ…
  • ১৩ মে ২০২৬
গুচ্ছের পছন্দক্রমসহ ভর্তি আবেদন শেষ আজ, বিশেষায়িত পরীক্ষার …
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9