কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

০৬ মার্চ ২০২৬, ১১:১০ AM
মো. জাহেদ হোসেন

মো. জাহেদ হোসেন © সংগৃহীত

কুয়েতে মরুভূমিতে উট চরাতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. জাহেদ হোসেন (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহেদ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাল দফাদারের ছোট ছেলে। জীবিকার সন্ধানে মাত্র দুই বছর আগে তিনি কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।

জাহেদের সহকর্মী লুৎফুর রহমান জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও উট নিয়ে মরুভূমির চারণভূমিতে যান জাহেদ। সেখানে হঠাৎ শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাইন বিস্ফোরণে জাহেদ প্রাণ হারিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৯১ সালে পারস্য উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি বাহিনীর পুঁতে রাখা কোনো পুরনো মাইন এই বিস্ফোরণের উৎস। দীর্ঘ সময় ধরে বালুর নিচে চাপা পড়ে থাকা এসব অবিস্ফোরিত মাইন কুয়েতের মরু অঞ্চলে প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

নিহতের পরিবার ও সহকর্মীদের মাঝে এখন শোকের ছায়া নেমে এসেছে। জাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬