ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার

১২ আগস্ট ২০২৬, ০৫:০৭ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২৩৮ মিলিয়ন ডলার নিট লোকসান করেছে। এ সময়ে কোম্পানিটির আয় হয়েছে মাত্র ১ দশমিক ৭ মিলিয়ন ডলার। এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মোট লোকসান দাঁড়িয়েছে ৬৪৪ মিলিয়ন ডলারে। এ সময়ে টিএমটিজির মোট আয় হয়েছে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৯ হাজার ৪৭৬ কোটি ৪ লাখ টাকা।

সোমবার (১০ আগস্ট) মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দাখিল করা নথিতে এ তথ্য জানানো হয়েছে। নথি অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকের লোকসানের বড় অংশ এসেছে ডিজিটাল সম্পদ, বন্ধক রাখা ডিজিটাল সম্পদ এবং ইক্যুইটি সিকিউরিটিজের ওপর ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারের অবাস্তবায়িত ক্ষতি থেকে।

এ ছাড়া কোম্পানিটির ক্ষতির মধ্যে ১১ দশমিক ৭ মিলিয়ন ডলার জমা হওয়া সুদ এবং ৮ দশমিক ১ মিলিয়ন ডলার স্টক-ভিত্তিক ক্ষতিপূরণ হিসেবে দেখানো হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে টিএমটিজির আয় ৮৯ শতাংশ বেড়েছে। যদিও আয় বৃদ্ধির পরও লোকসানের পরিমাণ ছিল আয়ের তুলনায় বহুগুণ বেশি।

এসইসিতে জমা দেওয়া নথি অনুযায়ী, টিএমটিজির প্রায় পুরো আয়ই এসেছে এর ‘মিডিয়া বিভাগ’ থেকে। এর মধ্যে বিজ্ঞাপন থেকে ১ দশমিক ৪৩ মিলিয়ন ডলার এবং সাবস্ক্রিপশন থেকে ১ লাখ ৭৯ হাজার ৫০০ ডলার আয় হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মোট লোকসান দাঁড়িয়েছে ৬৪৪ মিলিয়ন ডলারে। এ সময়ে টিএমটিজির মোট আয় হয়েছে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার।

এই আর্থিক প্রতিবেদন প্রকাশের পর সোমবার দিনের লেনদেন শেষে টিএমটিজির শেয়ারদর ৮ শতাংশ কমে যায়। নাসডাকে ডিজেটি প্রতীকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। টিএমটিজির পোর্টফোলিওতে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল, ভিডিও স্ট্রিমিং সেবা ট্রুথ+ এবং ফিনটেক ব্র্যান্ড ট্রুথ ডট এফআই। গত এক বছরে প্রতিষ্ঠানটি ক্রিপ্টোকারেন্সিসহ অন্যান্য খাতেও কার্যক্রম সম্প্রসারণ করেছে।

আরও দেখুন: ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান

গত ১ আগস্ট থেকে কোম্পানিটি ট্রুথ এপিআই নামের একটি সাবস্ক্রিপশন সেবার মাধ্যমে বাজারসংক্রান্ত তথ্য সরবরাহ শুরু করেছে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা ট্রুথ সোশ্যালের পোস্টে দ্রুততর প্রবেশাধিকার পান। ট্রাম্প এই প্ল্যাটফর্মে শুল্ক ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধসহ বিভিন্ন নীতিগত বিষয়ে বাজারে প্রভাব ফেলতে পারে এমন ঘোষণা নিয়মিত দিয়ে থাকেন।

টিএমটিজির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন সোমবার এক আর্নিংস কলে জানান, ইতোমধ্যে ১০টি কোম্পানি ট্রুথ এপিআই ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠান মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত ফি দিচ্ছে। তবে ট্রাম্পের সঙ্গে কোম্পানিটির সম্পর্কের কারণে এ সেবা নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্নও উঠেছে।

ট্রাম্পের রাজনৈতিক ও নীতিগত ঘোষণার প্রভাব থাকলেও ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ট্রুথ সোশ্যাল এখনো এক্স ও ফেসবুকের মতো বড় প্ল্যাটফর্মগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। অনলাইন ট্র্যাকিং প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্যের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে ট্রুথ সোশ্যালের ভিজিটর সংখ্যা এক-তৃতীয়াংশের বেশি কমেছে। তথ্যসূত্র: আল জাজিরা।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9